ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নেশার টাকা না পেয়ে মাকে হত্যা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:৫৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
  • / ১৩৩১ বার পড়া হয়েছে

দেলোয়ার হোসাইন নয়ন স্টাফ রিপোর্টার :

পঞ্চগড়ে নেশার টাকা না দেয়ায় জয়তুন নেছা (৫০) নামে এক নারীকে হত্যা করেছে তার নিজ ছেলে। এ ঘটনায় পলাতক রয়েছে ছেলে শহিদুল ইসলাম (৩২)।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার মিঠাপুকুর এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত জয়তুন নেছা একই এলাকার আব্দুল মজিদের স্ত্রী।

স্থানীয়রা জানায়, জয়তুনের ছেলে শহিদুল নেশা করতো। আজ দুপুরে তার বাড়ির আশপাশের লোকজন চিৎকারের আওয়াজ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখে টিউবঅয়েল পাড়ে জয়তুনের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এ সময় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে শহিদুলকে পালিয়ে যেতে দেখে।

স্থানীয়রা দ্রুত জয়তুনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়তুনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ধারণা করা হচ্ছে নেশার টাকা না দেয়ায় মাকে হত্যা করে ছেলে শহিদুল।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ রাকিবুল হাসান জানান, ভিকটিমকে আমরা প্রাথমিকভাবে মৃত অবস্থায় পেয়েছি। তার গলার বাম পার্শ্বে অস্ত্রের চিহ্ন রয়েছে। তার মৃত্যুর কারণ সম্পর্কে জানতে হলে ময়না তদন্ত জরুরী।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে আমরা জানতে পারলাম নেশাগ্রস্থ ছেলের হাতে মা খুন হয়েছে। আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আসামীকে দ্রুত গ্রেফতারে অভিযান চলছে।

ট্যাগস :

নেশার টাকা না পেয়ে মাকে হত্যা

আপডেট সময় : ১১:৫৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১