ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করলো মণিপুর! Logo প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক

থানার ভিতর পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:৫৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
  • / ১১৭২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভিতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান (২৫)।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে কাশিয়ানী থানা কোয়ার্টারের সিঁড়ির রেলিংয়ের রডের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত এসআই রোকনুজ্জামান রাজবাড়ির পাংশা উপজেলার দীঘলহাটি গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, ভোরে সহকর্মী এসআই নুরুল আনোয়ার নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে দেখেন কোয়ার্টারের সিঁড়ির রেলিংয়ের রডের সঙ্গে রোকনুজ্জামানের মরদেহ ঝুলছে।

পরে বিষয়টি তিনি থানার সবাইকে জানান। মরদেহ উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। তবে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

ট্যাগস :

থানার ভিতর পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

আপডেট সময় : ০৭:৫৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১