দেওয়ানগঞ্জ লকডাউন পালনে পুলিশের কঠোর অবস্হানে
- আপডেট সময় : ০৪:৩৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
- / ১১৫৩ বার পড়া হয়েছে
দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন কার্যকরে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করেছে ।
১৪ এবং ১৫ এপ্রিল দুইদিনের লকডাউনে অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) রাকিবুল হাসানের নেতৃত্বে পুলিশের টহল টিম পৌর শহরে বিভিন্ন অলি গলিতে অভিযান পরিচালনা করেন । কিছুক্ষণ পর পর পৌর বাজার মনিটরিং করেন মডেল থানার ওসি মুহাব্বত কবিরের নেতৃত্বে টহল টিম ।
অভিযানের সময় ওসি মহাব্বত কবীর হ্যান্ডমাইকে লকডাউন প্রতিরোধে সচেতনতা মূলক বক্তব্য রাখেন । গত দুইদিনের পুলিশ এবং স্থানীয় প্রশাসনের তৎপরতায় মনিটরিং সর্বমহলে প্রশংসিত হয়েছে ।
বাংলাদেশ মানবাধিকার কমিশন দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক তারেক মাহমুদ তালাশ দুই দিনের লকডাউন সম্পর্কে বলেন পুলিশ এবং স্থানীয় প্রশাসনের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয় তারা উল্লেখযোগ্য কোনো জরিমানা না করে মানুষ কে মটিভেটের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণে রেখেছেন । দেওয়ানগঞ্জে খুব ভালো ভাবেই লকডাউন চলছে । মরণব্যাধি করোনা প্রতিরোধে পুলিশ এবং স্থানীয় প্রশাসনে কে ধন্যবাদ দিচ্ছে জনগন।



















