শিরোনাম:
ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০১:৪০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
- / ১০৮৭ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:
ঢাকার দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ করোনা ভ্যাক্সিনের ২য় ডোজের টিকা নিয়েছেন। শনিবার তিনি দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকা নেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ বলেন, যারা ১ম ডোজের টিকা গ্রহণ করতে ইচ্ছুক যারা তারা অতি দ্রত রেজিস্ট্রেশন পূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহণ করতে পারবেন। দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত পর্যাপ্ত ভ্যাক্সিন মজুদ রয়েছে। তিনি করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানকে ধন্যবাদ জানান। এই সময় তিনি ২য় ডোজের ভ্যাক্সিন প্রদান কার্যক্রম পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জসিম উদ্দিন।



















