ঢাকা ১১:২১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করলো মণিপুর! Logo প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক

সাভারে গাছের আমপাড়া নিয়ে দুই পরিবারের মধ্য সংঘর্ষ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:০৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
  • / ১১২৬ বার পড়া হয়েছে

মোঃ আহসান হাবীব, সাভার প্রতিনিধি ঢাকাঃ

রোববার ১৮ এপ্রিল রাতে আশুলিয়া থানায় নিজের গাছের আম পাড়তে যাওয়ায় পার্শ্ববর্তী বাড়ির লোকজনের হামলার শিকার হয় আওলাদ হোসেন ও তার পরিবার। এ সময় মরিচের গুঁড়া ছুড়ে তাদের ওপর হামলা করে দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী আওলাদ হোসেন।

পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী। এর আগে বুধবার ১৫ এপ্রিল আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চারিগ্রামে। আসামিরা হলেন, সাভার উপজেলার আশুলিয়া থানার চারিগ্রাম দক্ষিণপাড়া এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে মোকছেদ আলী , তার স্ত্রী শান্তা বেগম , তিন মেয়ে আকলিমা খাতুন , রোজিনা ও জামিনা বেগম ।

ভুক্তভোগী আওলাদ হোসেন বলেন, ১৫ এপ্রিল আমার পৈত্রিক জমির গাছে আম পাড়তে যায় ভাই-ভাতিজারা। ওই জমি নিজের বলে দাবি করা শান্তা বেগম, তার স্বামী ও ৩ মেয়ে নিয়ে আমার ভাতিজা মেহেদীকে মারধর করে। আমি ঘটনা জানতে পেরে মেহেদীকে উদ্ধার করার জন্য গেলে আমাদের উপর মরিচের গুঁড়া পানিতে মিশিয়ে ছুড়ে মারে। পরে লাঠি, বটি, দা নিয়ে আমাদের উপর হঠাৎ করে আক্রমণ।

মরিচের গুঁড়া চোখেমুখে লাগলে জ্বলতে শুরু করে। এ সময় চোখ খুলতে না পারার সুযোগে আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করে মোকছেদ আলী। এতে আমার মাথা ফেটে যায়। এরপর ভাতিজা মেহেদী ও আমাকে আশেপাশের মানুষ ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।আমার মাথায় ৪টি সেলাই দেওয়া হয়েছে।

পরে জানতে পারি তারা নিজেরাই নিজেদের বাড়িঘর ভাঙচুর করে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশ ডেকে এনে আমাদের নামে মিথ্যা অভিযোগ করে। তিনি আরও বলেন, যে জমিতে আম গাছ সে জমি আমার পৈত্রিক সম্পত্তি। কিন্তু বিবাদীরা জোরপূর্বক আমার জমি দখল করার পাঁয়াতারা করে আসছে। এর আগে তারা আদালতে এই জমি নিয়ে মামলা দায়ের করেছে।

সেই মামলার রায় আমাদের পক্ষে আসার পর থেকে তারা ক্ষোভে ফেটে পড়ে। ওই জমি নিয়ে স্থানীয় মেম্বার ও চেয়ারম্যান বিচার-সালিস করে আমাদের পক্ষেই রায় দিয়েছিলো। তারা সব কিছু জানেন। যারা আমার উপর হামলা করছেন, তাদের বিচার চাই।

সাভারের পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার শফিউল আলম সোহাগ বলেন, ৭ বছর ধরে তাদের মধ্যে জমি নিয়ে বিরোধের কথা শুনে আসছি। আমরা স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করে আসলেও কাজ হয়নি।তিনি আরও বলেন, আমরা যতদূর জানি এ জমির প্রকৃত মালিক আওলাদ হোসেন।

অপরপক্ষের কাছে এ জমিসংক্রান্ত কোনো কাগজপত্র না থাকলেও তারা জমি নিজেদের বলে দাবি করে আসছে। মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক কায়সার হামিদ বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছি। বাদী-বিবাদীর মধ্যে পূর্ব থেকেই জমি নিয়ে বিরোধ ছিল।

মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

ট্যাগস :

সাভারে গাছের আমপাড়া নিয়ে দুই পরিবারের মধ্য সংঘর্ষ

আপডেট সময় : ০৮:০৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১