শিরোনাম:
করোনাভাইরাসে আক্রান্ত শুভশ্রী
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১২:৪০:০১ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
- / ১০৫৬ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক:
চিত্রনায়ক জিৎ- এর করোনায় আক্রান্ত হওয়ার খবরের পর আজ দুপুরে একই খবর জানালেন কলকাতার নায়িকা শুভশ্রী গাঙ্গুলি। শুভশ্রী মহামারীর মতো ছড়িয়ে পড়া করোনায় আক্রান্ত হয়েছেন।
অভিনেত্রী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। ফেসবুকের এক বিবৃতিতে শুভশ্রী গাঙ্গুলি জানিয়েছেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তার বাচ্চা সুস্থ আছে। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।
[irp]
শুভশ্রী ২০১৮ সালের ১১ মে কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। গেল বছরের ১২ সেপ্টেম্বর পুত্রসন্তান আসে এই দম্পতির কোলে। ২০১৭ ও ২০১৮ সালে বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ‘নবাব’ ও ‘চালবাজ’ সিনেমায় অভিনয় করেছিলেন শুভশ্রী গাঙ্গুলি।

























