ছেলের নিয়ে মুখ খুললেন রণবীরের মা
- আপডেট সময় : ১২:৪৮:২১ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
- / ১০৬১ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক:
একাধিক নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলিউডের তারকা অভিনেতা রণবীর কাপুর। সেই তালিকায় রয়েছেন- নার্গিস ফাখরি, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ছেলের একাধিক প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন রণবীরের মা অভিনেত্রী নীতু কাপুর।
[irp]
রণবীর অনেক নরম মনের মানুষ বলে উল্লেখ করে নীতু বলেন, ‘ও (রণবীর) খুবই নরম মনের। কাউকে দুঃখ দিতে পারে না। ওর সম্পর্কগুলোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কীভাবে না বলতে হয় রণবীর তা জানে না। এ কারণে সম্পর্কের গভীরে ঢুকে পড়ে। আমি বুঝেও কিছু করতে পারি না।’
তিনি আরও বলেন, ‘রণবীর যখন প্রথম প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে, তখন আমি জানতাম মেয়েটি ভালো নয়। বিষয়টি রণবীরকে বলার পর প্রতিবাদ করেছিল। পরে আমি আমার বলার পদ্ধতি বদলে ফেলি। তারপর রণবীরকে বলেছিলাম, খুব তাড়াতাড়ি সম্পর্কে সিরিয়াস হয়ে যেও না।
তুমি যত দেখবে তত শিখবে। অনেক মেয়ের সঙ্গে দেখা করো, বাইরে যাও কিন্তু আচমকা কোনো কমিটমেন্টে যেও না।’























