ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

কিশোরগঞ্জের জামিয়া ফারুকিয়া পুরুষ-মহিলার, গোসল,কাফন, জানাযা ও দাফনের সেবা দিচ্ছে

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:০৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
  • / ১০৬৮ বার পড়া হয়েছে

রায়হান জামান, স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জে জামিয়া ফারুকিয়ার উদ্যোগে পুরুষ ও মহিলাদের লাশ ধোয়া, কাফন ও জানাযা সেবা দানের ব্যবস্থা করেছে মাদরাসা কর্তৃপক্ষ। সেবাদানে নিয়োজিত আছেন মাদরাসা থেকে পড়াশোনা করে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সাবেক ছাত্রবৃন্দ।

আত্মীয় কিংবা প্রতিবেশির মৃত্যুতে লাশ ধোয়া ও কাফন-দাফন নিয়ে চিন্তায় পড়েন মৃতব্যক্তির সন্তান কিংবা পরিবারের সদস্যরা। শোকার্ত পরিবার মৃতের লাশ সুন্নত পদ্ধতিতে ধোয়া ও দাফন নিয়ে চিন্তায় পড়েন।

[irp]

এমতাবস্থায় মানবতার সেবায় শরীয়ত সম্মত সুন্নত পদ্ধতিতে মৃত ব্যক্তির লাশ ধোয়া ও কাফন দাফনের ব্যবস্থা করেছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ফারুকিয়া।

এ উদ্যোগ নেয়ার পর থেকে প্রতিনিয়ত অ্যাম্বুলেন্সের মাধ্যমে বিভিন স্থান থেকে মৃতদেহের গোসল, কাফন এবং জানাজা পড়ানোর জন্য জেলা শহরের বত্রিশ এলাকায় অবস্থিত মাওলানা আতাউর রহমান খান রহ. প্রতিষ্ঠিত জামিয়া ফারুকিয়ায় লাশ নিয়ে হাজির হন মৃতের স্বজন। প্রশিক্ষণ প্রাপ্ত আলেমগণের মাধ্যমে লাশ ধোয়া,কাফন ও জানাযা পড়ানোসহ দাফনের সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

মাদরাসাটির পরিচালক ড.খলীলুর রহমান খান আল আযহারীর সাথে মতবিনিময়কালে তিনি বলেন, করোনাভাইরাস মহামারীর সবচেয়ে করুণ দৃশ্যটি হল মৃত ব্যক্তির কাফন দাফনের বিষয়টি। কোভিড-১৯ আক্রান্ত হয়ে বা এর লক্ষণ নিয়ে যারা মারা যাচ্ছেন, তাদের শেষ বিদায় জানাতেও যেতে পারছেন না প্রিয়জনরা। অনেক সময় দেখা গেছে আক্রান্ত ব্যক্তির মরদেহ ফেলে রেখে যাওয়ার মতো অমানবিক ঘটনাও ঘটেছে দেশে। ঠিক সেই সময় থেকে মানবতার সেবায় কাজ করে আসছে জামিয়া ফারুকিয়ার প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ও ছাত্ররা।

তিনি আরো বলেন, শুধু কোভিড-১৯ আক্রান্ত নয়, জামিয়া ফারুকিয়ায় যেকোনো পুরুষ-মহিলার মৃতদেহ শরীয়ত সম্মত সুন্নত পদ্ধতিতে গোসল,কাফন এবং জানাযা পড়ানোর ব্যবস্থা রয়েছে। যেকোনো জায়গা থেকে যে কোন মুসলমান চাইলে এই সেবা নিতে পারবেন। সেবা নিতে ০১৭১১-১০৩১৬৫ নাম্বারে যোগাযোগ করে আপনার মৃতের লাশ নিয়ে আসতে পারেন। আমরা বিনামূল্যে সেবা দিতে প্রস্তুত আছি।

ট্যাগস :

কিশোরগঞ্জের জামিয়া ফারুকিয়া পুরুষ-মহিলার, গোসল,কাফন, জানাযা ও দাফনের সেবা দিচ্ছে

আপডেট সময় : ১২:০৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১