ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

জোড়া গোলে বার্সেলোনার জয়

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
  • / ১১১২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

স্প্যানিশ লা লিগায় রোববার আন্তোনিও গ্রিজমানের জোড়া গোলে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ জুড়ে আধিপত্য বজায় রেখে ২-১ গোলে জিতেছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। এই জয়ে কাতালান ক্লাবটির শিরোপা জয়ের স্বপ্ন আরেকটু বাড়লো।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বার্সেলোনা। ১৫তম মিনিটে বার্সা মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ংয়ের শট প্রায় গোলপোস্টে ঢুকে যাচ্ছিল। তবে বলটি দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন ভিয়ারিয়াল গোলকিপার সার্জিও অ্যাজেনজো।

[irp]

খেলার ধারার বিপরীতে ২৬ মিনিটে ঘরের মাঠে নাইজেরিয়ান মিডফিল্ডার স্যামুয়েল কুয়েজ্জার গোলে লিড পায় ভিয়ারিয়াল। অবশ্য সেই লিড বেশিক্ষণ স্থায়ী হতে দেননি গ্রিজমান। দুই মিনিট পরই অস্কার মিনগুয়েজার কাছ থেকে বল পেয়ে লম্বা দৌড়ে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের আলতো টোকায় বল জালে জড়ান তিনি।

মিনিট ছয়েক পরেই ভিয়ারিয়ালের আর্জেন্টাইন লেফটব্যাক হুয়ান ফয়েথের ভুল পাস ডি-বক্সের সামনে পেয়ে যান গ্রিজম্যান। এবারও সুযোগ কাজে লাগাতে ভুল করেননি গ্রিজি। ফলে ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বার্সা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৫ মিনিটে সরাসরি স্লাইডিং ট্যাকেলে মেসিকে ফাউল করায় লাল কার্ড দেখেন স্প্যানিশ মিডফিল্ডার মানু তিগেরস। দশের জনের দল হয়ে যাওয়ার পর খোলসে ঢুকে যায় ভিয়ারিয়াল। ফলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বার্সেলোনার।

এই জয়ে এক ম্যাচ কম খেলে (৩২ ম্যাচ) সমান ৭১ পয়েন্ট নিয়ে হেড টু হেডে পিঁছিয়ে থেকে রিয়াল মাদ্রিদের পরে লিগ টেবিলের তিন নম্বরে থাকলো বার্সেলোনা। শীর্ষে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট।

ট্যাগস :

জোড়া গোলে বার্সেলোনার জয়

আপডেট সময় : ০১:১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১