ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:১৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
  • / ১১০৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটে সদরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন অবস্থায় ছুফিয়া বেগম (৫৫) মারা যান।

এ ঘটনার পর ছেলে উজ্জ্বলকে (৩৬) আটক করেছে পুলিশ। এর আগে রোববার (২৫ এপ্রিল) রাতে সদর উপজেলার বম্বু ইউনিয়নের কোমর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ছুফিয়া বেগম ওই গ্রামের তসলিম মন্ডলের স্ত্রী।ছেলে উজ্জ্বল হিচমী বাজারে একটি মোটরসাইকেল গ্যারেজের মেকার।

[irp]

পুলিশ ও নিহতের পরিবার জানান, রোববার (২৫ এপ্রিল) ইফতারের আগে বাড়ির উঠানে চুলা থেকে ছাই ওঠানো নিয়ে শাশুড়ি ও বউমার ঝগড়া হয়। এরপর উজ্জ্বল রাতে বাড়িতে ফিরে কোন কথা না শুনে রাগান্বিত হয়ে মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে ছুফিয়া বেগম গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

তাৎক্ষণিক তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করায় স্থানীয়রা। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শজিমেক হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছুফিয়ার মৃত্যু হয়।

জয়পুরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান বলেন, এ ঘটনায় সোমবার ভোর ৫টার দিকে কালাই উপজেলার মাত্রাই শালগুন গ্রাম থেকে উজ্জ্বলকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

জয়পুরহাটে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু

আপডেট সময় : ০২:১৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১