গাইবান্ধায় ব্রাক কর্মীর রহস্যজনক মৃত্যু
- আপডেট সময় : ১১:১১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
- / ১০৫৪ বার পড়া হয়েছে
গাইবান্ধায় ব্রাক কর্মীর রহস্যজনক মৃত্যু
গাইবান্ধা সদর উপজেলায় কুপতলা ইউনিয়নে ভাড়া বাসা থেকে এক ব্রাক কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার কুপতলা ইউনিয়নের চাপাদহ পাঁচজুমা গ্রাম থেকে ২৬ এপ্রিল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাকিবুল হাসান( ৩৫) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
রাকিবুল হাসানের বাড়ি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার নাজিরপুর গ্রামে। তার স্ত্রী সন্তান গ্রামের বাড়িতে থাকেন ।
রাকিবুল হাসান চাপাদহ এলাকায় বাসা ভাড়া নিয়ে একাই থাকতেন। তিনি চার বছর ধরে চাপাদহ পাঁচজুমা ব্র্যাক অফিসে কিস্তি আদায়কারী হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, সকালে ঘরের দরজা বন্ধ পেয়ে বাড়ির মালিকের ছেলে তাকে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে রাকিবের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
গাইবান্ধা সদর থানার ইন্সপেক্টর অপারেশন সিরাজুল হক বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সেই রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নিবো।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত রাকিবুল হাসানের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধারের জন্য গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেছেন তার মামা আব্দুস সালাম।
[irp]




















