ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভাইকে খুন করে অভিনেত্রী গ্রেফতার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:৪২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
  • / ১০৬৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

নিজের আপন ভাইকে হত্যা করার অভিযোগ উঠেছে কন্নড় সিনেমার জনপ্রিয় নায়িকা শানায়া কাটওয়ের বিরুদ্ধে। প্রেমিকের সঙ্গে সম্পর্ক মেনে না নেওয়ায় ভাই রাকেশ কাটওয়েকে (৩২) তিনি নৃশংসভাবে হত্যা করেন বলে অভিযোগ।

হত্যার দায়ে গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) শানায়া কাটওয়েকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর তাকে বিচারিক হেফাজতে নেওয়া হয়েছে।

[irp]

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, পরিকল্পিতভাবে কয়েকজনের সহায়তায় নৃশংসভাবে নিজের ভাইকে হত্যার অভিযোগ শানায়ারের বিরুদ্ধে। শুধু তাই হত্যার পর ভাইয়ের দেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ছুঁড়ে ফেলেছেন তিনি। এ ঘটনায় কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা যায়, পুলিশ প্রথম মামলার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করে। তারা হলো-তৌসিফ চন্নপুর, আমান গিরানিওয়াল, আলতাফ মোল্লা এবং নিয়াজ আহমেদ কাটিগর। এরপর তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। হত্যার পেছনে আসল মাস্টারমাইন্ড নিহতেরই বোন নায়িকা শানায়া! এ সংক্রান্ত তথ্য-প্রমাণ পাওয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করে।

অভিযুক্তদের একজন নিয়াজ আহমেদ কাটিগরের (২১ বছর) তরুণের সঙ্গে শানায়ার প্রেমের সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক নিয়েই আপত্তি জানিয়েছিল তার ভাই। এরপর তারা দু’জন আরও তিনজনকে সঙ্গে নিয়ে রাকেশ কাটওয়েকে হত্যা করেন।

উল্লেখ্য, ২০১৮ সালে শানায়া কাটওয়ের সিনেমায় অভিষেক ‘ইদাম প্রেমাম জীবানাম’ সিনেমার মাধ্যমে। এরপর চলতি বছরের মার্চে মুক্তি পাওয়া ‘অন্দু ঘনটেয়া কাথে’ সিনেমাতেও দেখা যায় তাকে।

ট্যাগস :

ভাইকে খুন করে অভিনেত্রী গ্রেফতার

আপডেট সময় : ১০:৪২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১