ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

পাংশায় একাধিক মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:৪১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
  • / ১০৬৭ বার পড়া হয়েছে

পাংশায় একাধিক মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার

আবুল কালাম আজাদ রাজবাড়ীঃ

মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা পৌনে তিনটার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী গ্রামের খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে রাজ্জাক মন্ডলের বাড়ি থেকে মনোয়ার হোসেন মনো কে গ্রেপ্তার করা হয়।
মনোয়ার হোসেন মনো (৩৫)উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের লিয়াকত হোসেনের ছেলে।
তার নামে ৮ টি মামলা রয়েছে পাংশা মডেল থানায়। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও দুইটি কার্তুজসহ গ্রেপ্তার করে পাংশা মডেল থানা পুলিশ।
জানাযায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেনের নির্দেশে এসআই মো. হুমায়ুন রেজা, এসআই মো. মাহবুবুল আলম, এএসআই মো. জহিরুল হক সঙ্গীয় ফোর্সসহ পাংশা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মনোয়ার মন্ডল মনোর বিরুদ্ধে পাংশা মডেল থানায় অস্ত্র, চাঁদাবাজি, বিস্ফোরক ও মারামারিসহ মোট ৮টি মামলা রয়েছে। ওই আসামি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থীদলের সক্রিয় সদস্য ছিল।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ‘মনোয়ার মন্ডল মনো ২টি জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং মোট ৮টি মামলার আসামি। সে দীর্ঘদিন যাবত গা ঢাকা দিয়ে থাকার পরে গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

[irp]

ট্যাগস :

পাংশায় একাধিক মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার

আপডেট সময় : ০৪:৪১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১