জারা মিউজিক’র ব্যানারে ‘শুধু একটা কথা দাও
- আপডেট সময় : ০৮:৩৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- / ১০৫৩ বার পড়া হয়েছে
জারা মিউজিক’র ব্যানারে ‘শুধু একটা কথা দাও
২৮শে এপ্রিল সন্ধ্যা ৭টায় প্রযোজনা প্রতিষ্ঠান ‘জারা মিউজিক’র ব্যানারে ‘শুধু একটা কথা দাও’ শিরোনামের মিউজিক ভিডিও প্রকাশ পেতে যাচ্ছে। গানটিতে কন্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী এম এইচ রিজভী এবং পুস্পিতা। চমৎকার রোমান্টিক এ গানটির কথা এবং সুর করেছেন কোলকাতার আলামিন ইসলাম। সংগীতায়োজনে ছিলেন অয়ন চাকলাদার।
এ গানটিতে কণ্ঠ দেয়া প্রসঙ্গে রিজভী বলেন- ” সম্প্রতি বেশ কিছু গানে কন্ঠ দিয়েছি। তার মধ্যে এই গানটি অন্যতম। সহশিল্পী পুষ্পিতার চমৎকার গায়কী গানটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে। অয়ন চাকলাদার অত্যন্ত যত্ন নিয়ে মিউজিকের কাজ সম্পন্ন করেছেন। আশা করছি গানটি মানুষদের হৃদয় ছুঁয়ে যাবে।

[irp]
” কন্ঠশিল্পী পুস্পিতা বলেন- “এর আগে রিজভী ভাইয়ার সাথে “তুমি কেন বোঝনা” শিরোনামের একটি গান করা হয়েছিলো। গানটি ব্যাপক সাড়া পায়। আমার বিশ্বাস এই গানটিও শ্রোতাপ্রিয়তা পাবে।” গানটিতে মডেল হিসেবে ছিলেন শামীম শিশির এবং ইস্মিতা। ভিডিও পরিচালনার দায়িত্বে ছিলেন এম এইচ রিজভী নিজেই।
উল্লেখ্য, গত ২২শে এপ্রিল জারা মিউজিক’র ব্যানারে “ভালোবাসি তোকে” শিরোনামের একটি মিউজিক ভিডিও প্রকাশ পায়। এম এইচ রিজভী’র সাথে কন্ঠ দিয়েছেন জুথি আখি। আলামিন ইসলামের কথা ও সুরে মিউজিক ডিরেক্টর হিসেবে ছিলেন অয়ন চাকুলাদার।
astha/s.s
[irp]

























