ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

নেশা করতে গিয়ে এক বন্ধুর মৃত্যু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:২১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
  • / ১০৫০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জের মিঠামইন হাওড় উপজেলায় তিন বন্ধু এক সঙ্গে নেশা করতে গিয়ে কামাল মিয়া (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ দীন ইসলাম নামে একজনকে মদ্যপ অবস্থায় আটক করে। এ সময় মোক্তা নামে অপর ব্যক্তি পালিয়ে যান।

উপজেলা সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের শান্তিপুর ফেরিঘাট এলাকায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।মৃত কামাল মিঠামইন সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত কাজী মিয়ার ছেলে।

[irp]

পুলিশ জানায়, অতিরিক্ত মদ্যপান করে নেশাগ্রস্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়া কামাল মিয়াকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিঠামইন থানার এসআই নজরুল ইসলাম জানান, কামালের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে দীন ইসলামকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হলেও তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ট্যাগস :

নেশা করতে গিয়ে এক বন্ধুর মৃত্যু

আপডেট সময় : ১১:২১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১