ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে বংশীয় নদীতে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:০৪:২১ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
  • / ১০৬৫ বার পড়া হয়েছে

মোঃ আহসান হাবীব, সাভার প্রতিনিধি ঢাকাঃ সোমবার ৩ মে সকালে দশটার পর সাভার পৌর এলাকায় বংশীয় নদী থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। যুবকের আনুমানিক বয়স হবে পচিশ।

পুলিশ জানায়, সকালে কাতলাপুরের বংশী নদীর কিনারে এক যুবকের লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে সাভার থানায় খবর দেয় এলাকাবাসী, পুলিশ এসে যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

[irp]

নিহত ওই যুবকের সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ গুম করার জন্য নদীতে ফেলে গেছে বলে ধারণা করে পুলিশ।

এ বিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম বলে, অজ্ঞাত ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :

সাভারে বংশীয় নদীতে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০১:০৪:২১ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১