ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে দুই দিন আটকিয়ে রেখে কিশোরীকে ধর্ষন নারী সহ আটক করে র‌্যাব-৪

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:৫৮:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
  • / ১০৬৮ বার পড়া হয়েছে

মোঃ আহসান হাবীব, সাভার প্রতিনিধি ঢাকাঃ সোমবার ০৩ মে সাভারে দুই দিন আটকে রেখে কিশোরীকে ধর্ষণের ঘটনায় নারীসহ দুইজনকে আটক করে র‌্যাব-৪। দুপুর সাড়ে ১২টার পর বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪ এর এএসপি জিয়াউর রহমান চৌধুরী।

এর আগে রোববার ০২ মে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ঢাকা জেলার পারভেজ ও কুমারী রঞ্জিতা রানী। তারা ভুক্তভোগীর প্রতিবেশী বলে জানা গেছে। র‌্যাব বলেন, গত ৭ এপ্রিল সাভারের আমিনবাজার এলাকায় এক কিশোরীকে পরস্পর যোগসাজসে প্রতিবেশীর সহায়তায় ধর্ষণ করে পারভেজ নামে এক ব্যক্তি।

[irp]

এ ঘটনায় সহযোগিতা করার অভিযোগ রয়েছে কুমারী রঞ্জিতা রানীর বিরুদ্ধে। ঘটনার পর ১ মে সাভার থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পরিবার। পরে পুলিশের পাশাপাশি ছায়াতদন্ত শুরু করে র‌্যাব। তদন্তের এক পর্যায়ে আসামিদের অবস্থান শনাক্ত করে তাদের আটক করে র‌্যাব। ভুক্তভোগী বলে, আমাকে ফুসলিয়ে তারা পারভেজের বাসায় নিয়ে যায়।

ঘটনার দিন বাসায় কেউ না থাকায় আমাকে দুই দিন আটকে রেখে পারভেজ তাকে জোরপূর্বক ধর্ষণ করে। মিরপুর র‌্যাব ৪ এর এএসপি জিয়াউর রহমান চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি পারভেজ ভুক্তভোগীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করার বিষয়টি স্বীকার করে।

পরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানার পরিদর্শক তদন্ত সাইফুল ইসলাম বলেন, আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে গতকাল রাতে থানায় হস্তান্তর করে র‌্যাব। আজ তাদের আদালতে পাঠানো হবে।

ট্যাগস :

সাভারে দুই দিন আটকিয়ে রেখে কিশোরীকে ধর্ষন নারী সহ আটক করে র‌্যাব-৪

আপডেট সময় : ০৪:৫৮:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১