শিরোনাম:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নবাগত ওসির যোগদান
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৫:০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- / ১০৫৪ বার পড়া হয়েছে
কোটালিপাড়া প্রতিনিধিঃ মো হোসেন আলী।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নবাগত ওসি আমিনুল ইসলাম গতকাল বিকাল ৩ টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
উক্ত মতবিনিময় সভায় নবাগত ওসি আমিনুল ইসলাম বলেন-বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই হলো সাংবাদিকের মূল দায়িত্ব।
[irp]
তিনি বলেন-সাংবাদিকেরা হল সমাজের দর্পণ ও জাতির বিবেক। তারা বিবেক বুদ্ধি খাটিয়ে সঠিক তথ্য উদঘাটন করে সংবাদ প্রকাশে তারা সচেষ্ট থাকেন।
মতবিনিময় সভায় কোটালীপাড়া থানার ওসি তদন্ত জাকারিয়া এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কোটালীপাড়া রিপোটার্স ক্লাবের সভাপতি মোল্লা মহিউদ্দিন,কাজী পলাশ, কোটালিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রমথ রঞ্জন সরকার, সাধারণ সম্পাদক জেমস্ বাড়ৈ,কালাম মৃধা, সমীর রায়,সুমন বালা, সুজিত মৃধা, রনী আহমেদ , মো হোসেন আলী, বক্তব্য রাখেন।




















