ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

দিন দুপুরে নওগাঁয় শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:৩৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
  • / ১০৫৭ বার পড়া হয়েছে

দিন দুপুরে নওগাঁয় শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সরদার সোয়েব খুন হয়েছেন। ঘটনার পর থেকেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত সোয়েব উপজেলার পাথাইঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক খাজা রাফিউদ্দিন সরদারের ছেলে। রবিবার দুপুরে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে উপজেলার সোনালী ব্যাংক এর পাশে নিজস্ব ঠিকাদারী অফিসে বসে ছিলেন সোয়েব। এসময় সাত/আট জন দুর্বৃত্ত অফিসের ভেতরে প্রবেশ করে। কোন কিছু বুঝে উঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে তাঁকে।
এতে তাঁর দুই হাত এবং দুই পায়ের রগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রোগীর শারিরীক অবস্থা খারাপ হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালে রেফার্ড করা হয়।
এবিষয়ে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাকারিয়া হোসেন জানান, সোয়েবের দুই হাত ও বাম পায়ের অবস্থা খুবই খারাপ। প্রচুর রক্তপাত হয়েছে। এজন্য আমরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তির পরামর্শ দিই।

আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঠিকাদারী লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এমন ঘটনা ঘটতে পারে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

[irp]

ট্যাগস :

দিন দুপুরে নওগাঁয় শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৭:৩৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১