একটি ভিন্ন স্বাদের নাটক ” ইচ্ছার উল্টোপিঠ”
- আপডেট সময় : ০৩:১০:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
- / ১০৫৫ বার পড়া হয়েছে
একটি ভিন্ন স্বাদের নাটক ” ইচ্ছার উল্টোপিঠ”
এবার একটি ভিন্ন স্বাদের নাটক নির্মাণ করছেন তরুন প্রজন্মের গুণী পরিচালক নিজাম উদ্দিন রনি। নাটকের নাম ” ইচ্ছার উল্টোপিঠ”। নাটকটি মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তরুন প্রজন্মের অভিনেতা সাব্বির অর্ণব।
এতে আরও অভিনয় করেন সামিরা খান মাহি, নবীন হাসান,শিখা মৌউ, আলামিন,আনোয়ার,এমদাদুল,জাহিদ সহ আরও অনেকে। নাটকটির প্রসঙ্গে একান্ত সাক্ষাৎকারে পরিচালক নিজাম উদ্দিন রনি বলেন, টিমের সবার ভালো সাপোর্ট ছিল। আশা করি কাজটা সবার ভালো লাগবে। অনেক ধন্যবাদ আমার প্রডিউসার হেলাল রহমান ভাইকে।
হেলাল ভাইয়ের সাথে আমার এইটা প্রথম কাজ। ইতিমধ্যে নাটক ইউটিউব চ্যানেল ”HRG Movies” এ রিলিজ দেওয়া হয়েছে। নতুন চ্যানেল হলেও ভালো সারা পাচ্ছি। আপনাদের সবাইকে এই চ্যানেলটির সাথে থাকার জন্য এবং ভালো ভালো কাজ দেখার জন্য আহবান রইলো। চিত্রগ্রহন করেছেন মোঃ সুজন, সম্পাদনায় আমিনুল শিকদার ও স্থিরচিত্র শামিম নূর।
এছাড়া প্রধান সহকারী পরিচালক ছিলেন শামছুল আরেফিন শান্ত এবং সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন সানওয়ার হোসেন সবুজ ও শাহ আলম রঞ্জু। সাথে একটি গান ও থাকছে,গানটি লিখেছেন পরিচালক নিজেই,কন্ঠ এবং কম্প্রোজ করেছেন শান্ত শান। ধন্যবাদ
[irp]

























