মানিকগঞ্জে বজ্রপাতে দুজন নিহত আহত ৫
- আপডেট সময় : ১০:৫১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
- / ১০৫৭ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে বজ্রপাতে দুজন নিহত আহত ৫
মুহাম্মদ রেজাউল করিম,দৌলতপুর উপজেলা প্রতিনিধিঃ মানিকগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। আজ মঙ্গলবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার পৌলি ও গিলন্ড গ্রামে পৃথক বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- সদর উপজেলার গিলন্ড গ্রামের মাসুদ মোল্লার ছেলে আসিফ মোল্লা (১৬) ও ঘিওর উপজেলার বড়টিয়া গ্রামের শেখ মাঈনুদ্দিনের ছেলে আজমত আলী (৫০)।
[irp]
এছাড়া আহতরা হলেন- গিলন্ড গ্রামের মৃত রশিদ মোল্লার ছেলে অনিক মোল্লা (১৫), মো. লেবু মিয়ার ছেলে আব্দুল্লাহ (১৫), মো. বাবুল মোল্লার ছেলে পিয়াস (৮), মো. মোশারফের ছেলে শিহাব (১১) ও কুদ্দুসের ছেলে রিফাত (৯)।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, বিকেলে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
নিহত আজমত আলী দিনমজুর আর আসিফ স্কুলছাত্র। বজ্রপাতের ঘটনায় গুরুতর আহত হয়েছে অনিক মোল্লা ও আব্দুল্লাহ। এদের মধ্যে আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অনিককে মুন্নু মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[irp]




















