শিরোনাম:
কাভার্ডভ্যানে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১১:২৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
- / ১০৫৪ বার পড়া হয়েছে
কাভার্ডভ্যানে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩
জেলা প্রতিনিধিঃটাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
বুধবার (১৯ মে) ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পাকুল্লা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাইক্রোবাসের চালক চালক হাসান(৩০), হেলপার ইমন(২৫) ও যাত্রী গোলাম মওলা শামীম (২৮)।
পুলিশ ও এলাকাবাসী জানান, বুধবার রাতে পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান বিকল হয়। ভোর রাতে ঢাকাগামী একটি মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা মারে।
[irp]
এতে মাইক্রোবাসের চালকসহ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত অবস্থায় একজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে পুলিশের ওসি মোজাফ্ফর হোসেন বলেন, ঈদের ছুটি শেষে শামীম একটি মাইক্রো ভাড়া করে তার স্ত্রী মীমকে নিয়ে কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিলেন। পথিমধ্যে মাইক্রোটি মহাসড়কের পাকুল্লা বাসস্ট্যান্ডে এলাকায় পৌছলে দাড়িয়ে থাকা ঢাকাগামী একটি কাভার্ডভ্যানকে পেছেন দিক থেকে ধাক্কা দেয়। এতে মাক্রোবাসটি ধুমরে মুচড়ে গিয়ে চালক, হেলপার এবং এক যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত মীমকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরো বলেন, দুর্ঘটনা কবলিত ও কাভার্ড ভ্যান ও মাইক্রো হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
[irp]




















