ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ার ধুনটে মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার 

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
  • / ১০৫৭ বার পড়া হয়েছে

মিলন হোসেন, বগুড়া প্রতিনিধি : হত্যাসহ ৯ মামলার পলাতক আসামি সোহরাব হোসেন ( ৩৭ ) নামের সাবেক এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ শুক্রবার দুপুরে আনুমানিক ১টার দিকে আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ ।

গ্রেফতারকৃত আসামি ধনুট পৌর এলাকার সদর পাড়ার আব্দুর রহমানের পুত্র এবং পৌর যুবলীগের সাবেক সভাপতি।জানা যায়, গত ৭ বছরে সোহরাব হোসেনের বিরুদ্ধে বগুড়া সদর ও ধুনট থানায় ৯টি মামলা হয়েছে।

[irp]

সর্বশেষ মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। মাদক বিক্রির অভিযোগে কয়েক দফা গ্রেফতার হওয়ায় তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, সোহরাব হোসেনকে ২০১৪-২০২০ সাল পর্যন্ত একটি খুনের মামলায় ও মাদকসহ একাধিকবার গ্রেফতার করা হয়। তবে আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে তিনি আবারো মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন ।

ধনুট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন সোহরাব হোসেন এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী তাকে এর আগেও মাদকসহ গ্রেপ্তার করা হয়েছিল । তার বিরুদ্ধে হত্যাসহ নয়টি মামলা আছে ।

[irp]

ট্যাগস :

বগুড়ার ধুনটে মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার 

আপডেট সময় : ০৫:১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১