ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

নোবেলের বিরুদ্ধে মামলা করেছেন বাবু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:০১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
  • / ১০৮২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ সামাজিক মাধ্যমে মানহানিকর স্ট্যাটাস দেওয়ার সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে মামলা করেছেন দেশের জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু। ৩১ মে (সোমবার) নিজে বাদী হয়ে ঢাকা জর্জকোটে মামলাটি করেন তিনি।বিষয়টি নিশ্চিত করে ইথুন বাবু জানান, আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি অনুষ্টিত হবে।

সবম্প্রতি নিজের ফেসবুক পেজ নোবেল ম্যান থেকে দেশের স্বনামধন্য একাধিক শিল্পীকে নিয়ে মানহানিকর স্ট্যাটাস দেন নোবেল। সে সময় এক স্ট্যাটাসে ইথুন বাবুকে চোর বলে আখ্যায়িত করেন এই গায়ক। লেখেন, ‘ইথুন বাবু একটা চোর। অন্যের গান নিজের নামে চালায় দিসে’। তারই ফলশ্রুতিতে গত ২৩ মে নোবেলের বিরুদ্ধে হাতিরঝিল থানায় জিডি করেন ইথুন বাবু। ফেসবুক স্ট্যাটাসে নোবেল তার মানহানি করেছেন বলে জিডিতে উল্লেখ করেন বাবু। তখনই তিনি বলেছিলেন নোবেলের বিরুদ্ধে মামলা করবেন।

[irp]

ইথুন বাবু বলেন, ‘আমার দীর্ঘ সংগীত ক্যারিয়ারে যে কথা কেউ কোনদিন বলতে পারেনি নোবেল আমাকে সেই কথা বলেছে। আমি নাকি চোর? আমার মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়েছে। ছেলে এমবিএ করছে। শ্রোতা ভক্তসহ সারা দেশে সংগীত এবং সংগীতের বাইরে আমার অসংখ্য বন্ধু-শুভাকাঙক্ষী আছে। নোবেলের স্ট্যাটাসের কারণে সবার কাছে আমার সম্মানহানি হয়েছে। তাই আমি এর সুষ্ঠু বিচারের জন্য আইনের আশ্রয় নিয়েছি, থানায় জিডি করার পর এবার জর্জকোটে মামলা করেছি।’

তিনি আরও বলেন, ‘ফেসবুক পেজ থেকে নোবেলের করা ওই স্ট্যাটাসগুলো আমাদের সংগীতাঙ্গনের জন্য অশনি সংকেত। সিনিয়র শিল্পীদের নিয়ে এভাবে কথা বলার পাশাপাশি সে মিডিয়াকে হুমকি দিচ্ছে, সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার ভয় দেখাচ্ছে। তার কত্ত বড় সাহস! দেশের চলমান আইনে তার শাস্তি হওয়া উচিত।’

[irp]

ট্যাগস :

নোবেলের বিরুদ্ধে মামলা করেছেন বাবু

আপডেট সময় : ১১:০১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১