শিরোনাম:
সিরাজগঞ্জে নামাজ শেষে সাপের কামড়ে প্রাণ গেলো বৃদ্ধার
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০২:০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
- / ১০৭৬ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে নামাজ শেষে সাপের কামড়ে প্রাণ গেলো বৃদ্ধার
জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজলার আসানবাড়ি গ্রামে সাপের কামড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৩১ মে) রাত ১১টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মালেকা বেগম (৭০) উপজলার আসানবাড়ি গ্রামের মৃত রহিজ উদ্দিন খলিফার স্ত্রী।
নিহতের ছেলে আব্দুল মালেক জানান, সোমবার (৩১ মে) সন্ধ্যায় বৃদ্ধা মালেকা বেগম মাগরিবের নামাজ পড়ে বারান্দায় বসেছিলেন। এ সময় একটি গোখরা সাপ তাকে কামড় দেয়।
[irp]
এর পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, এ ঘটনার বিষয়টি আমাদের কেউ অবগত করেনি।
[irp]
























