সাভারে মাদক ও নারীসহ কিশোর গ্যাংয়ের সাত সদস্য কে গ্রেফতার
- আপডেট সময় : ১২:১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
- / ১০৫২ বার পড়া হয়েছে
সাভার প্রতিনিধি ঢাকাঃ মঙ্গলবার ১ জুন সাভারের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে নারীসহ কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ আছে। দুপুরের পর
ভ্যানে করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে সাভারের আরাপাড়া ও বনপুকুর এলাকায় সোমবার ৩১ মে দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতাররা হচ্ছে- সাভারের কামাল রোডের টুকু মিয়ার ছেলে রুহুল আমিন, একই এলাকার আবুল বাশারের ছেলে আকাশ আহমেদ, বিনোদবাইদের আলমদিনা রোডের অলি মিস্ত্রির ছেলে শাওন সিয়া, মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকার জিন্নাত আলীর ছেলে কবির হোসেন, ওয়াবদা রোডের সেলিম মিয়ার ছেলে হৃদয় ও একই এলাকার লবণ মিয়ার ছেলে গোলাম রাব্বী। তারা সবাই মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সাথে জড়িত আছে ।
অন্যদিকেসাজেদা বেগম নামে এক ছদ্মবেশী পাগলিকে গ্রেফতার করা হয়। কিশোর গ্যাংয়ের সদস্যদের কাছে মাদক সরবরাহ এবং তাদের সহায়তায় মাদকের ব্যবসা করে সে।সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক তাহমিদুল বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোমবার গভীর রাত থেকে আজ ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নারীসহ কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে গ্রেফতার করা হয়।
তাদের তল্লাশি করে আড়াই হাজার পুরিয়া হেরোইন ও আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার ওই নারী পাগলির বেশে কিশোর গ্যাংয়ের সহায়তায় সাভারের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে ।
তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে। সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক কামাল হোসেন বলেন, সাতদিনের রিমান্ড চেয়ে গ্রেফতারদের দুপুরে আদালতে পাঠানো হয়। মাদক ব্যবসা, ছিনতাইসহ তারা এলাকায় ত্রাস সৃষ্টি করছে।
[irp]



















