ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

প্রেমকে যেভাবে দেখেন মিমি

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৪৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
  • / ১০৯০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই। এবার প্রেম নিয়ে নিজের মনোভাব জানালেন জনপ্রিয় এই অভিনেত্রী। লিঙ্গের সীমারেখাহীন প্রেমের মাস (প্রাইড মান্থ) উপলক্ষ্যে মিমি জানালেন, প্রেম তো প্রেমই। লিঙ্গ বুঝে প্রেমে পরা যায় না। যৌন আর্কষণ তৈরির ক্ষেত্রেও এসব লক্ষ্মণরেখা মিলিয়ে যায় বলে মন্তব্য করেন মিমির।

মিমির মতে দেশে স্বাধীনতা এক দিনে আসেনি। সময় লেগেছে। সেই ইতিহাসের উপরে ভরসা রেখেই সমাজ বদলের আশা করেন তিনি।

ভারতীয় এক সংবাদ মাধ্যমকে মিমি জানান, তিনি চিরকালই সেই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন, যারা সমাজে বারবার ব্রাত্য হয়েছেন। যাদের প্রেম ও কাম কেবল নারী ও পুরুষে সীমাবদ্ধ নয়। তাই মিমি চান নারী, পুরুষ,

[irp]

রূপান্তরকামী, রূপান্তরিত— বিভিন্ন লিঙ্গের মানুষ একে অপরের প্রেমে পড়ার স্বাধীনতা পান।একে অপরের প্রতি যৌনতার ইচ্ছা প্রকাশ করুন। সেই রামধনুর মতো রঙিন প্রেম উদ্যাপনে মাতলেন মিমিও।তিনি বললেন, ‘‘রোজ কাজ করি আমি সেই মানুষগুলোর সঙ্গে। খুব কাছ থেকে দেখেছি তাদের কষ্ট।’’

অভিনেত্রীর আক্ষেপ, সমাজ এখনও বদলায়নি। তাই ভালবাসতে গেলেও সমাজের চোখ রাঙানি সহ্য করতে হয় কিছু মানুষকে। তবে একই সঙ্গে তিনি আশাবাদী। কারণ তিনি জানেন কোনো বড় বদল আনতে গেলে বা বিপ্লব আনতে গেলে সময় লাগে। এক দিনে হয় না।

মিমির কথায়, ‘‘আজ একটি সৎ কারণে এই প্রেমের মাসের পালন করছেন কিছু মানুষ। আজ ১০০ জন মানুষ এগিয়ে এসেছেন। কাল এক লক্ষ মানুষ আসবেন। তারও পরের দিন এক কোটি মানুষ লিঙ্গ বিভেদ এবং প্রেমে পড়ার ক্ষেত্রে লিঙ্গের বাধা নিষেধ না মানার জন্য আওয়াজ তুলবেন।’’

[irp]

ট্যাগস :

প্রেমকে যেভাবে দেখেন মিমি

আপডেট সময় : ০১:৪৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১