ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

নেটফ্লিক্সের নতুন রেকর্ড ‘আর্মি অব দ্য ডেড’

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
  • / ১০৯০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ জ্যাক স্নাইডার পরিচালিত ‘আর্মি অব দ্য ডেড’ গত ২১ মে ৬০০ হলসহ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। হলিউডের এই সিনেমা মুক্তির মাত্র কয়েক সপ্তাহের মধ্যে অনলাইনে রেকর্ড ভেঙেছে। নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা ১০ সিনেমার স্থান নিয়েছে এটি।

‘আর্মি অব দ্য ডেড’-এর ভিউ বেড়েই চলছে। এতে অভিনয় করেছেন ডেভ বাতিস্তা, এলা পারনেল, আনা দে লা রাগেরা, হুমা কুরেশি, থিও রোসি, হিরোউকি সানোকাসহ অনেকে। সিনেমার কাহিনি যুক্তরাষ্ট্রের লাসভেগাসকে কেন্দ্র করে। সেখানে ক্যাসিনো লুটকে কেন্দ্র করেই পুরো গল্প তৈরি হয়েছে।

[irp]

ডিজনি প্লাস, হুলু, এইচবিও ম্যাক্স, অ্যামাজনের মতো অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে যেখানে দর্শক সংখ্যা কমছে, সেখানে নেটফ্লিক্সের দর্শকসংখ্যা ক্রমশ বাড়ছে। ফলে সিনেমাটি অনলাইনে নিত্যনতুন রেকর্ড সৃষ্টি করছে।

গত মাসেই ‘আর্মি অব দ্য ডেড’ নেটফ্লিক্সে শীর্ষে চলে আসে। এছাড়াও স্পেনেও সিনেমাটি ব্যাপক বাজিমাত করেছে। এটি মুক্তির পরিচালক জ্যাক স্নাইডার থিয়েটারে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছেন। সেটি যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়ার টেলিভিশনে সম্প্রচার করা হয়।

নেটফ্লিক্স জানায়, এখন পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে ‘এক্সট্রাকশন’। যেটি ছিল ৯ কোটি ৯০ লাখ। ‘আর্মি অব দ্য ডেড’ অল্প সময়ে সবচেয়ে বেশি দেখা সিনেমার তালিকায় এসেছে। এখন কেবল দেখার পালা, এটি ‘এক্সট্রাশন’-এর ভিউ ছাড়াতে পারে কি না।

[irp]

ট্যাগস :

নেটফ্লিক্সের নতুন রেকর্ড ‘আর্মি অব দ্য ডেড’

আপডেট সময় : ১০:০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১