ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

বলিউড গানে ওয়ার্নারের নাচ, হেসেই খুন ভক্তরা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:৩৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
  • / ১১১৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক : শুধু মাঠ নয়, মাঠের বাইরেও সমর্থকদের বিনোদন দিতে সিদ্ধহস্ত অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। কখণ বলিউডি গান গেয়ে, আবার কখনো গানের সঙ্গে নেচে সমর্থকদের মনোরঞ্জন করার চেষ্টা করেন তিনি। সম্প্রতি তেমনই একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ওয়ার্নার, যা দেখে হেসেই খুন ভক্তরা।

বলিউডের জনপ্রিয় গান ‘হুক আপ’-এর একটি ভিডিও পোস্ট করেছেন ওয়ার্নার। তবে সেখানে অভিনেতা টাইগার শ্রফের জায়গায় নিজের মুখ বসিয়ে দিয়েছেন তিনি। এমনকি অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে সেই গানে তাকে নাচতেও দেখা যায়।

[irp]

শনিবার ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে ওয়ার্নার লিখেছেন, ‘সবার ইচ্ছেতে আমি আবার ফিরে এলাম।’ এর আগেও বেশ কয়েকবার এমন কাণ্ড ঘটিয়েছেন এই ওপেনার।

ওয়ার্নারের এই ভিডিও দেখে চুপ করে থাকতে পারেননি কেউই। তার স্ত্রী ক্যান্ডিস থেকে শুরু করে জাতীয় দলের সতীর্থ অ্যালেক্স ক্যারি, প্রত্যেকেই হেসে শেষ। তারা প্রত্যেকেই হাসির ইমোজি পোস্ট করেছেন।

আবার কোনো কোনো সমর্থক লিখেছেন, ‘তুমি নিজের পুরনো ছন্দে ফিরেছ ওয়ার্নার।’ আবার কেউ কেউ তাকে সরাসরি বলিউডের সিনেমাতেই নেমে পড়ার অনুরোধ করেছেন।

[irp]

ট্যাগস :

বলিউড গানে ওয়ার্নারের নাচ, হেসেই খুন ভক্তরা

আপডেট সময় : ১০:৩৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১