ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

বিপক্ষে প্রথমার্ধে উজ্জীবিত বাংলাদেশ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:৩২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
  • / ১১০৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক : কাতার ২০২২ বিশ্বকাপ ও এশিয়ান কাপ ২০২৩ এর বাছাইপর্বের লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে দারুণ নৈপুণ্য প্রদর্শন করেছে জামাল ভূঁইয়ার দল। প্রথমার্ধে ভারতের আক্রমণ সামলে কোনো গোলই হজম করেনি জেমি ডের শিষ্যরা।

ম্যাচের একদম শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। তবে অতি আক্রমণাত্মক হতে গিয়ে দ্বিতীয় মিনিটেই হলুদ কার্ড দেখেন রাকিব হোসেন। শুরুতে দলের একজন সতর্কবার্তা পেলেও নিজেদের আগ্রাসী মনোভাব থেকে সরে আসেনি লাল সবুজের দল।

[irp]

প্রথম দশ মিনিটে আধিপত্য বজায় রাখে বাংলাদেশ। ধীরে ধীরে লড়াইয়ে ফেরে ভারত। ১৫তম মিনিটে বড় সুযোগ পেয়েছিলেন মানভীর সিং। তবে একটু বেশি সময় নিতে গিয়ে বল হারান তিনি। শট নিয়ে দলকে বিপদমুক্ত করেন তপু বর্মণ। মিনিট তিনেক পর সুরেশ সিংয়ের শট আটকে দেন গোলরক্ষক জিকো।

ম্যাচের ৩৫ মিনিটে একটি ক্রস কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন রিয়াদুল হাসান রাফি। এসময় মাসুক মিয়া জনিকে তুলে নিয়ে মোহাম্মদ ইব্রাহিমকে নামান কোচ জেমি ডে। কর্নার থেকে চিঙ্গেলসানা সিংয়ের হেডার থেকে প্রায় নিশ্চিত হতে যাওয়া গোলটি গোললাইন থেকে ক্লিয়ার করেন রাফি।

খেলার ধারার বিপরীতে ৪০ মিনিটে কর্নার থেকে ভারতের গোলমুখে দুর্বল হেড করেন তারিক কাজী। বলটি সহজেই ধরে নেন গুরপ্রিত সিং।

প্রথমার্ধের অধিকাংশ সময় ভারতের আক্রমণ সফলভাবে সামলেছে বাংলাদেশ। বাকী সময়টা এভাবে কাটাতে পারে আরো এক পয়েন্ট পাবে জামাল ভূঁইয়ার দল।

[irp]

ট্যাগস :

বিপক্ষে প্রথমার্ধে উজ্জীবিত বাংলাদেশ

আপডেট সময় : ১১:৩২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১