- আপডেট সময় : ০৬:৫৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
- / ১০৫২ বার পড়া হয়েছে
সাভার আশুলিয়ায় খাল দখল করাতে বিক্ষোভ মানববন্ধন
মোঃ আহসান হাবীব,সাভার প্রতিনিধি ঢাকাঃ মঙ্গলবার ০৮ জুন দুপুরের পর সাভারের আশুলিয়ায় নয়নজুলি খাল দখল করে বিভিন্ন বাড়িঘর ও স্থাপনা নির্মাণ করে প্রবাহ বন্ধ করায় পানিবন্দি হয়ে পড়ে মানুষ। এই ভোগান্তি থেকে মুক্তি চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করে এলাকাবাসী।
আশুলিয়ার বিশমাইল-জিরাবো বাইপাস সড়কের পুকুরপাড় এলাকায় এসব কর্মসূচি করে ভুক্তভোগী এলাকাবাসী। মানববন্ধনে কয়েকশ এলাকাবাসী উপস্থিত হয়ে বিক্ষোভ করে। এলাকাবাসী বলে, আশুলিয়ার বাইপাইল থেকে গাজিরচট হয়ে তুরাগ নদী গিয়ে মিশেছে নয়নজুলি খাল। তবে বর্তমানে দখলদারের দৌরাত্ম্যে খালটির অস্তিত্ব প্রায় নিশ্চিহ্ন।
[irp]
এই খালটি বর্তমানে ড্রেনে পরিণত করেছে দখলদাররা। এ কারণে পুরো আশুলিয়ায় পানি প্রবাহ বন্ধ হয়। বৃষ্টি হলেই হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে। এই অবস্থা থেকে মুক্তি চায় এলাকাবাসী। আব্দুস সাত্তার বলে, আশুলিয়ার বাইপাইল থেকে নয়নজুলি নামের শতবর্ষী খাল দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে।
সামান্য বৃষ্টিতে গাজিরচটের কিছু স্থানসহ পুকুরপাড়, জিরাবোসহ বিভিন্ন বাড়িঘর পানিতে তলিয়ে যায়। ভাড়াটিয়ারা অন্য স্থানে চলে যাচ্ছে। বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় গার্মেন্টশ্রমিকসহ কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করে।
মানববন্ধনে মেহেদী নামে এক ব্যক্তি বলে, আজ খালটি উদ্ধারের জন্য আমরা সাভার উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছি। খালটি দখলমুক্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
আশুলিয়া সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান পিন্স বলেন, নয়নজুলি খালটি উদ্ধার প্রক্রিয়া শুরু হয়েছে। কিছু দিনের মধ্যে আমরা দৃশ্যমান কাজ শুরু করব।
[irp]



















