ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:০৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
  • / ১০৫৭ বার পড়া হয়েছে

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

অনলাইন ডেস্কঃ আজ ১২ জুন (শনিবার) বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘মুজিববর্ষের আহ্বান, শিশু শ্রমের অবসান’।

দিবসটি উপলক্ষে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ইউনিসেফসহ বেশ কয়েকটি বেসরকারি সংস্থা যৌথভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

[irp]

বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। কয়েকটি জাতীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে জাতিসংঘ ২০২১ সালকে ‘আন্তর্জাতিক শিশু শ্রম নিরসন বর্ষ’ হিসেবে ঘোষণা করে। আইএলও ১৯৯২ সালে প্রথম শিশু শ্রমের জন্য প্রতিরোধ দিবস পালনের সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী ২০০২ সালের ১২ জুন থেকে আইএলও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিবছর ‘শিশু শ্রম প্রতিরোধ দিবস’ হিসেবে দিনটি পালন করে আসছে।

[irp]

ট্যাগস :

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

আপডেট সময় : ১১:০৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১