ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরের কাভার্ড ভ্যানচাপায় পোশাক শ্রমিক নিহত, আহত ২

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:১০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
  • / ১০৫০ বার পড়া হয়েছে

গাজীপুরের কাভার্ড ভ্যানচাপায় পোশাক শ্রমিক নিহত, আহত ২

জেলা প্রতিনিধিঃ গাজীপুরের কোনাবাড়ী এলাকায় কাভার্ডভ্যান চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত, আহত আরও দুই নারী শ্রমিক।

বুধবার সকাল পোনে আটটার দিকে কোনাবাড়ী আন্তঃসড়ক আমবাগ ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে। নিহত নারী পোশাক শ্রমিক কোহিনুর খাতুন (২৫) ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার রাধাকানাই গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে নাজমুল হকের স্ত্রী।

তিনি আমবাগ পশ্চিমপাড়া তোফাজ্জল হোসেনের বাড়িতে ভাড়া থেকে কোনাবাড়ী তুসুকা গ্রুপের একটি পোশাক কারখানায় কাজ করতেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

[irp]

তবে, দুর্ঘটনার পোশাক শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

জিএমপি কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, সকালে কোনাবাড়ী থেকে দু’টি কাভার্ড ভ্যান আমবাগ ব্রীজের উপরে ওঠে। এ সময় পোশাক শ্রমিকেরা ব্রিজের উপর দিয়ে কর্মস্থলে যাওয়ার কাভার্ড ভ্যানচালক পথচারীদের চাপা দেয়।

এতে, ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং আরো দুইজন আহত হন। আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।দুর্ঘটনার পর ট্রাক দু’টি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।

[irp]

ট্যাগস :

গাজীপুরের কাভার্ড ভ্যানচাপায় পোশাক শ্রমিক নিহত, আহত ২

আপডেট সময় : ০২:১০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১