ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাভার আশুলিয়ায় দেয়াল ধসে শ্রমিক নিহত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:২১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
  • / ১০৫৬ বার পড়া হয়েছে

সাভার আশুলিয়ায় দেয়াল ধসে শ্রমিক নিহত

মোঃ আহসান হাবীব, সাভার প্রতিনিধি ঢাকাঃ বুধবার ১৬ জুন দুপুরে পর সাভারের আশুলিয়ায় একটি দেয়াল ধসে পড়ে পারভীন আক্তার প্রিয়া নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক মো. তানিম। এর আগে সকালে ওই নারীর কর্মস্থল প্রাইম ক্যাপ বিডি লিমিটেডে কাজের উদ্দেশে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

পারভীন আক্তার কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার বোটহাট গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। তিনি আশুলিয়ার শিমুলতলা এলাকার রতন খার বাড়িতে ভাড়া থেকে ওই কারখানায় কাজ করতেন।এলাকাবাসী বলে, সকালে বিকট শব্দ শুনে শিমুলতলার মুক্তার মীরের বাউন্ডারির কাছে যায় এলাকাবাসী।

[irp]

সেখানে গিয়ে তারা দেখেন ধসে পড়া দেয়ালের নিচে পারভীন পড়ে আছে। পরে সেখানকার ট্রাকচালক ও সহযোগী পারভীনকে টেনে বের করে এলাকাবাসী নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এলাকাবাসীরা অভিযোগ করে বাউন্ডারি করে তার ভেতর অতিরিক্ত খোয়া ও বালু মজুদ করে মেসার্স মেহেদী এন্টারপ্রাইজ। অতিরিক্ত খোয়া ও বালুর চাপে দেয়াল ধসে পড়ে তার মৃত্যু হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক মো. তানিম বলেন, লাশ উদ্ধার করে পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

[irp]

ট্যাগস :

সাভার আশুলিয়ায় দেয়াল ধসে শ্রমিক নিহত

আপডেট সময় : ০৬:২১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১