ঢাকা ১২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমের সালিশে গিয়ে কিশোরীকে বিয়ে করলেন ইউপি চেয়ারম্যান!

News Editor
  • আপডেট সময় : ০৭:২৯:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
  • / ১০৭০ বার পড়া হয়েছে

প্রেমের সালিশে গিয়ে কিশোরীকে বিয়ে করলেন ইউপি চেয়ারম্যান!

পটুয়াখালীর বাউফল উপজেলায় প্রেমের সালিশ করতে গিয়ে কিশোরী নাসিমা বেগমকে (১৫) নিজেই বিয়ে করলেন কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলাদার। এ ঘটনায় প্রেমিক যুবক বিষপানে আত্মহত্যার চেষ্টা চালান। গতকাল শুক্রবার দুপুরের দিকে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের নারায়ণপাশা গ্রামের রমজান (২৫) নামের এক যুবকের সঙ্গে স্কুলছাত্রী কিশোরী নাসিমার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু এ সম্পর্ক মেনে নিতে পারেননি নাসিমার বাবা নজরুল ইসলাম। বিষয়টি কনকদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহিন হাওলাদারকে জানান মেয়েটির বাবা।

এ নিয়ে গতকাল ইউনিয়ন পরিষদে সালিশ বৈঠক বসে। ওই বৈঠকে রমজান ও নাসিমার দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সালিস বৈঠকে মেয়ে দেখে পছন্দ হয়ে যাওয়ায় তাঁকে বিয়ের প্রস্তাব দেন চেয়ারম্যান শাহিন হাওলাদার। মেয়ের বাবা এ বিয়েতে সম্মতি জানালে ওই দিন বাদ জুমা পাঁচ লাখ টাকা কাবিনে কিশোরী নাসিমাকে বিয়ে করেন ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার বলেন, ‘তিন বছর আগেই আমি দ্বিতীয় বিয়ে করতাম। নির্বাচনের কারণে দেরি হয়েছে।

[irp]

ট্যাগস :

প্রেমের সালিশে গিয়ে কিশোরীকে বিয়ে করলেন ইউপি চেয়ারম্যান!

আপডেট সময় : ০৭:২৯:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১