ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধি জনজীবন চরম বিপর্যস্ত – ইসলামী আন্দোলন বাংলাদেশ

News Editor
  • আপডেট সময় : ০৯:৩২:২৬ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
  • / ১১১৫ বার পড়া হয়েছে

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধি জনজীবন চরম বিপর্যস্ত – ইসলামী আন্দোলন বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা:- ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধি জনজীবন চরম বিপর্যস্ত করে তুলেছে।

৪ জুলাই ২০২১ এক বিবৃতিতে নেতুদ্বয় বলেন, করোনা মহামারির ফলে পুরো বিশ্ব যখন বিপর্যস্ত, লকডাউন ও শাটডাউনে সাধারণ মানুষ যখন দিশেহারা; এমতাবস্থায় চাল, ডাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ ও খেটে খাওয়া মানুষ চরম বিপাকে পড়বে। নেতৃদ্বয় বলেন, দীর্ঘদিন যাবৎ করোনা মহামারির ফলে সাধারণ ও খেটে খাওয়া মানুষ, শ্রমিক শ্রেণি এবং মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্ত মানুষ খুব কষ্টে দিনাতিপাত করছে।

তারা বলেন, চাল ও ভোজ্য তেলের বাজার লাগামহীনভাবে বেড়ে চলছে। সেই সাথে আটা, ময়দাসহ অন্যান্য নিত্যপণ্যের দামও পাল্লা দিয়ে বাড়ছে। একদিকে মুনাফাখোর অসৎ বাজার সিন্ডিকেট, অন্যদিকে চাতালের মালিকদের কারসাজির ফলে লাগামহীনভাবে চালের মূল্য বৃদ্ধি পাচ্ছে। ঘাটতির অজুহাত দেখিয়ে তেল নিয়ে ভয়াবহ সিন্ডিকেট চলছে। বাজার নিয়ন্ত্রণে সরকারি ব্যবস্থা বলতে বাস্তবে কিছু নেই। এতে অসৎ ব্যবসায়ীরা স্বেচ্ছাচারীভাবে প্রায় প্রতিটি জিনিসের মূল্যবৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে। নেতৃদ্বয় সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে বাজার নিয়ন্ত্রণের দাবি জানান।

[irp]

ট্যাগস :

আপডেট সময় : ০৯:৩২:২৬ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১