কুড়িগ্রামে গ্রীন ভয়েসের মাস্ক ও লিফলেট বিতরণ
- আপডেট সময় : ১১:১৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ১১৬১ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে গ্রীন ভয়েসের মাস্ক ও লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ করোনা মহামারী প্রতিরোধে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস কুড়িগ্রাম শাখার পক্ষ থেকে পথচারি ও ব্যবসায়ীদের মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০.৩০ মিনিটে শাপলা চত্বরের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হ্যান্ড মাইকে প্রচারনা চালান গ্রীন ভয়েসের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখায় সভাপতি রাইসুল ইসলাম নোমান ও সাধারণ সম্পাদক নাঈম ইসলাম। গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার সদস্য মোচাঃ কলি আক্তার বলেন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে গ্রীন ভয়েস সারা দেশেই কাজ করে যাচ্ছে।
এ ধরনের কার্যক্রম চলমান থাকবে জানিয়ে তিনি আরও বলেন, করোনা মহামারীতে গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলার সর্বস্তরের মানুষের সেবায় নিয়োজিত আছে এবং থাকবে। মোছা,কলি আক্তার আরও বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে কুড়িগ্রামে গ্রীন ভয়েসের কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। মাস্ক,লিফলেট ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমের মধ্যে দিয়ে সংগঠনটি নিঃসন্দেহে প্রশাসন কে সহযোগিতা করছে। এসময় উপজেলার সর্বস্তরের মানুষকে স্বাস্থ্যবিধি ও সরকারি বিধিনিষেধ মেনে চলার আহবান জানান তিনি।
[irp]
























