ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo আগামী দিনে যে কোনো নির্বাচন হবে সুষ্ঠু: স্পিকার Logo মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার

ঘুষ লেনদেনের ফোনালাপ ফাঁস যোগদানের ৫৮ দিন পর প্রত্যাহার হলেন সুন্দরগঞ্জের সেই ওসি

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:১৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
  • / ১১৭১ বার পড়া হয়েছে

ওমর ফারুক রনি গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা শহরের জুতা ব্যবসায়ী হাসান আলী হত্যা মামলার এক আসামির স্বজনের কাছে ঘুষ লেনদেনের ফোনালাপ ফাঁসের ঘটনায় যোগদানের ৫৮ দিনের মাথায় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামানকে গত ১৫ মার্চ মঙ্গলবার রাতে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। এরআগে ওসি তৌহিদুজ্জামান গাইবান্ধা ডিবি পুলিশের ওসি হিসাবে দায়িত্ব পালন করেন।

জানা যায়, গত বছরের ১০ এপ্রিল গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মাসুদ রানার বাসা থেকে জুতা ব্যবসায়ী হাসান আলীর (৪৫) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী বিথী বেগম মাসুদসহ তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। অপর দুইজন আসামি হচ্ছেন রুমেল হক ও খলিলুর রহমান। মামলার তদন্তকারি কর্মকর্তা তৎকালীন গাইবান্ধা ডিবি পুলিশের ওসি ও বর্তমানে সুন্দরগঞ্জ থানার ওসি তৌহিদুজ্জামানের সঙ্গে মামলার এক আসামির স্বজনের ঘুষ লেনদেনের ফোনালাপ ফাঁস হয়।
মামলার অভিযোগ পত্র থেকে এক আসামির নাম বাদ দেওয়ার জন্য টাকা লেনদেনের কথাবার্তা হয়।গাইবান্ধা জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন বলেন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া ঘুষ লেনদেনের বিষয়ে সংবাদটি প্রকাশ হওয়ায় তদন্ত করার জন্য প্রত্যাহার করা হয়েছে।

[irp]

ট্যাগস :

ঘুষ লেনদেনের ফোনালাপ ফাঁস যোগদানের ৫৮ দিন পর প্রত্যাহার হলেন সুন্দরগঞ্জের সেই ওসি

আপডেট সময় : ০৭:১৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২