ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo পানছড়ির পাইলটফ্রমে বিএনপির আলোচনা সভা অনুষ্টিত Logo পানছড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত Logo উপদেষ্টা খলিলুর ও সি আর আবরার দেশ ছাড়ছেন! Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী Logo হাতিয়ায় ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের

মনুষত্বের বিকাশে নৈতিক শিক্ষার বিকল্প নাই -ডিসি জোহর আলী

Astha Desk
  • আপডেট সময় : ০৯:৩১:৪১ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
  • / ১০৫৯ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ মনুষত্বের বিকাশে ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকল্প নাই বলে মন্তব্য করেছেন ঝালকাঠির ডিসি মোঃ জোহর আলী। ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় আল-নূর দারুল উলুম মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

(০২ জুলাই) শনিবার সকাল ১১ টায় উপজেলার চিংড়াখালী গ্রামে জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি হিসেবে মাদ্রাসাটি উদ্বোধন করেন। এখানে নূরানী, হেফজ ও এয়াতিম খানা পরিচালনা করার উদ্দেশ্যে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়।

আমেরিকা প্রবাসী মোঃ আবুল কালাম আজাদ ও তার সহধর্মীনি হোসনেয়ারা বেগমের আর্থীক ব্যবস্থাপনায় মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে। প্রবাসী দম্পত্তি উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চূয়ালী সংযুক্ত হয়ে প্রতিষ্ঠানটি পরিচালনায় সকল প্রকার সহযোগীতার কথা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার, ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান সিকদার, থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহামুদুল হক নাহিদ সিকদারসহ এলাকারগন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চিংড়াখালী দরবার শরীফের সভাপতি মাওলানা মুনিরুজ্জামান মিয়াজী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

ট্যাগস :

মনুষত্বের বিকাশে নৈতিক শিক্ষার বিকল্প নাই -ডিসি জোহর আলী

আপডেট সময় : ০৯:৩১:৪১ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২