ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মানিকছড়িতে অস্ত্রসহ আটক-৫

Astha DESK
  • আপডেট সময় : ০২:০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১০৮৬ বার পড়া হয়েছে

মানিকছড়িতে অস্ত্রসহ আটক-৫

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়ন ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের সীমান্তবর্তী জনপদ দুইল্যাছড়ি ও বটতলীর গহীন অরণ্যে বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ এবং আইইডি সরঞ্জামাদি উদ্ধারসহ ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী।

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে সিন্দুকছড়ি জোন অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ সূত্রে জানাযায়, মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়ন ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের সীমান্তবর্তী অনগ্রসর জনপদ দুইল্যাছড়ি, বটতলী গহীন অরণ্যে সশস্ত্র সন্ত্রাসীগোষ্ঠির চাঁদাবাজি ও সশস্ত্র অবস্থানের গোপন তথ্যে ভিক্তিতে ২৫ ফেব্রুয়ারি শনিবার ভোর সাড়ে ৩টার পর সেনাবাহিনী ও ফটিকছড়ি থানা পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করেন। সকাল ১১টার পর নির্জনের একটি বসত ঘরে লুকিয়ে থাকা এবং চৌকির নিচে স্তুপ করে রাখা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ সশস্ত্র সংগঠন মগ লিবারেশন পার্টির ৫ জন সন্ত্রাসীকে আটক করা হয়।

এ সময় সন্ত্রাসীর আস্তানা থেকে উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের মধ্যে একে-৪৭ ১টি, মর্টার- ৪টি, পয়েন্ট ২২ মি.মি. রাইফেল- ১টি, এম-১ ১টি, ইউনিফর্ম- ৫ জোড়া, চায়না পিস্তল- ১টি, এলজি শর্ট ব্যারেল- ১টি, এলজি এ্যামোঃ ৩৬ রাউন্ড, একে- ৪৭ এ্যামো- ৭ রাউন্ড, এম-১ এ্যামো-২৪ রাউন্ড, মোবাইল সেট- ৬টি, ভারতীয় মুদ্রা-১১০ রুপি, ওয়াকিটকি- ২টি, বাউন্ডার– ৬টি, মাইন তৈরির সরঞ্জামাদি ও কাঁচের বোতল- ৩৭টি।

ফটিকছড়ি থানা ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার বটতলী এলাকায় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থানের খবরে যৌথ বাহিনীর অভিযানে আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাসহ পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগস :

মানিকছড়িতে অস্ত্রসহ আটক-৫

আপডেট সময় : ০২:০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩