ফরিদপুর জেলা শাখা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পূর্ণাঙ্গ নতুন জেলা কমিটি ঘোষনা
- আপডেট সময় : ০৪:০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
- / ১০৮৩ বার পড়া হয়েছে
জিয়া হাসান আকাশ,ঢাকা দক্ষিন প্রতিনিধি: ফরিদপুর জেলা শাখা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পূর্ণাঙ্গ নতুন জেলা কমিটি ঘোষনা করা হয়েছে । ২০২৩ এর নতুন কমিটির সভাপতি হয়েছেন সাংবাদিক শেখ ফয়েজ আহমেদ ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ।বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মুজিব আদর্শের প্রাচীনতম রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। নতুন সভাপতি নির্বাচিত হয়ে শেখ ফয়েজ আহমেদ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠন ও অপসংস্কৃতি রুখতে এবং জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে আমরা কাজ করবো। এছারাও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের বাকি সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক হয়েছেন মনিরুজ্জামান মাসুদ, অর্থ সম্পাদক মো: ইউনুস আলী প্রামানিক ও দপ্তর সম্পাদক সিরাজুর রহমান। অনুমোদন পত্রে স্বাক্ষর করেছেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চন্দন রেজা, মুখপাত্র মো: আহসান সিদ্দিকী ও সমন্বয়কারী এমএ মিলন মিয়া।




















