শিরোনাম:
গাজীপুরে গৃহবধূর লাশ উদ্ধার-স্বামী পলাতক
Astha DESK
- আপডেট সময় : ১১:৪১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
- / ১০৮৬ বার পড়া হয়েছে
গাজীপুরে গৃহবধূর লাশ উদ্ধার-স্বামী পলাতক
স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার আমবাগ দক্ষিণ পাড়া এলাকায় গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১০ মার্চ) এঘটনা ঘটেছে।
জানাযায়, ময়মনসিংহের হালুয়াঘাট থানার কৈলাটি এলাকার দীনেশ চন্দ্র বর্মনের মেয়ে তিনি। অভিযুক্ত পলাতক স্বামীর নাম অঞ্জু বর্মন। সুনামগঞ্জের তাহেরপুর থানার ইন্দ্রপুর এলাকার সন্তোষ বর্মনের ছেলে অঞ্জু।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক সাখাওয়াত ইমতিয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




















