খাগড়াছড়িতে সেনা অভিযানে অগ্নেয়াস্ত্র উদ্ধার
- আপডেট সময় : ১১:২৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
- / ১০৪৮ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে সেনা অভিযানে অগ্নেয়াস্ত্র উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির দীঘিনালায় সেনা অভিযানে অগ্নেয়াস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার হয়েছে। তবে এবিষয়ে কারা জড়িত রয়েছে তা জানা যায়নি। আজ শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১২ টায় দীঘিনালা সেনা জোন সদরে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করে। তবে আটককৃতর নাম উল্লেখ করে নি।
এ সময় লিখিত বক্তব্যে সেনাবাহিনী জানায়, ‘চাঁদাবাজির খবর পাওয়া গেলে সেনাবাহিনীর একটি টহল টিম সেখানে পৌছায়। অভিযান টিমের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীগোষ্ঠী পালিয়ে যায়। পরে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে ১টি গাদা বন্দুক, ১ টি দেশী পিস্তল, ১০ রাউন্ড গুলি, ১ টি এ্যান্টেনা ও ২টি মোবাইলসহ তাদের ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি আটক করা হয়।’
গতকাল শুক্রবার রাঁতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১নং মেরুং ইউপির ৯ মাইল এলাকায় দীঘিনালা সেনা জোনের টহল দল এ অভিযান পরিচালনা করেন। সেনাবাহিনী আরো জানায়, ‘রাতে সন্ত্রাসীদের চাঁদাবাজির খবর পাওয়া যায়। চাঁদাবাজরা অন্যান্য যানবাহনের পাশাপাশি সম্প্রতি ভেঙ্গে যাওয়া মাইনি সেতুর সংস্কারের সরঞ্জাম বহনকারী বেসামরিক গাড়ী হতেও মোটা অংকের চাঁদা দাবী করে। পরে অভিযান পরিচালনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়।’দীঘিনালা সেনা জোনে কতৃক আয়োজিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
এসময় সেনা জোন সদরে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দীঘিনালা সেনা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর নাহিদ হাসান পিএসসি। তিনি বলেন, ‘আটক হওয়া অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামাদি উদ্ধারের পর দীঘিনালা থানায় হস্তান্তর করা হয়।’তিনি আরো বলেন, ‘খাগড়াছড়ি রিজিয়নের নির্দেশনা মোতাবেক সশস্ত্র চাঁদাবাজদের বিরুদ্ধে দীঘিনালা জোনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
















