ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত-দুই

Astha DESK
  • আপডেট সময় : ০৩:০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
  • / ১০৫৫ বার পড়া হয়েছে

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত-দুই

স্টাফ রিপোর্টারঃ

ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে উপজেলার শিমুলতলা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায়, বরিশাল থেকে ছেড়ে আসা একটি বাস দপদপিয়া জিরোপয়েন্ট পার হয়ে শিমুলতলা বাজার সংলগ্ন এলাকায় একটি ভ্যানগাড়িকে চাপা দিলে ঘটনাস্থলেই এক স্কুলছাত্র ও ভ্যানচালক নিহত হয়। নিহত স্কুলছাত্র তমাল ভট্টাচার্য (১৭) স্থানীয় জেড এ ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। সে এবারে এসএসসি পরীক্ষার্থী ছিল। আর নিহত ভ্যানচালক আকাশ (১৯) ভ্যানগাড়িতে করে বিভিন্ন খুচরা মালামাল বিক্রয় করতেন।

নলছিটি থানার ওসি আতাউর রহমান জানান, স্কুলছাত্র নিহতের ঘটনায় তার সহপাঠিরা সড়ক অবরোধ করে রেখেছিল। তাদের সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। উভয়ের মরদেহ উদ্ধার করে নলছিটি থানায় নিয়ে আসা হয়েছে। তাদের পরিবারের সঙ্গে কথা বলে পরে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত-দুই

আপডেট সময় : ০৩:০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩