ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ১০:৩৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
  • / ১০৬৭ বার পড়া হয়েছে

ফুলবাড়ীতে ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

ফুলবাড়ীনপ্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালু বোঝাই ট্রাক্টর চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৯ মার্চ)  দুপুর ১টার দিকে উপজেলা সদরের ব্র্যাকমোড় থেকে শেখ হাসিনা ধরলা সেতু সড়কের পানিমাছকুটি কাশিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মেরাজ হোসেন (৪)। সে ওই এলাকার হাফিজুর রহমানের ছেলে।

এলাকাবাসী জানান, উপজেলার আছিয়ার বাজার এলাকার স্বপন মিয়ার ট্রাক্টর ধরলা নদী চর থেকে বালু বোঝাই করে ফুলবাড়ী সদরের দিকে যাচ্ছিল। ট্রাক্টরটি কাশিয়াবাড়ী এলাকায় পৌছিলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশু মেরাজকে চাপা দেয়। ট্রাক্টর চাপায় গুরুতর আহত হয় শিশু মেরাজ। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
একমাত্র সন্তানের মৃত্যুতে পরিবারটিতে শোকের মাতম চলছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, ট্রাক্টর চালক পলাতক রয়েছে। ঘাতক ট্রাক্টরটি আটক করে থানায় আনা হয়েছে।

ট্যাগস :

ফুলবাড়ীতে ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

আপডেট সময় : ১০:৩৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩