শিরোনাম:
মাদারীপুরে ১৯ প্রাণহানি-পুলিশের মামলা “ফলোআপ”
Astha DESK
- আপডেট সময় : ০১:৫৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
- / ১০৮২ বার পড়া হয়েছে
মাদারীপুরে ১৯ প্রাণহানি-পুলিশের মামলা “ফলোআপ”
আস্থা ডেস্কঃ
মাদারীপুর জেলার শিবচরে ইমাদ পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৯ হতাহতের ঘটনায় পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
আজ সোমবার (২০ মার্চ) সকালে হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট জয়ন্ত সরকার বাদী হয়ে শিবচর থানায় মামলাটি করেন।
মামলার বিষয়ে শিবচর থানার ওসি আনোয়ার হোসেন
বলেন, ইমাদ পরিবহন লিমিডেটকে দায়ী করে মামলাটি করা হয়েছে। মামলার আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি।
প্রসঙ্গত, গত কাল রোববার সকালে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় ইমাদ পরিবহনের একটি বাস সড়কের রেলিং ভেঙে নিচে পড়ে ১৯যাত্রী নিহত হন। আহত হয়েছেন অন্তত ২০জন।






















