ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যৌন উত্তেজক ভারতীয় ট্যাবলেটসহ মাটিরাঙ্গায় আটক-১

Astha DESK
  • আপডেট সময় : ১১:৫৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
  • / ১০৫৫ বার পড়া হয়েছে

যৌন উত্তেজক ভারতীয় ট্যাবলেটসহ মাটিরাঙ্গায় আটক-১

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যৌন উত্তেজক ট্যাবলেটসহ ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকারের ঔষধ ও বন্যপ্রাণীর চামড়া জব্দ করেছে সেনাবাহিনী। জব্দকৃত এসব মালামালের মূল্য ৩৮ লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে। আজ বুধবার সন্ধ্যা ৬ টার দিকে মাটিরাঙ্গা উপজেলার বজেন্দ্র কারবারিপাড়া থেকে এসব পণ্য জব্দ করা হয়। এ ঘটনায় কলিসা ত্রিপুরা নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী।

আটককৃত ব্যক্তি ও জব্দকৃত বন্যপ্রাণীর চামড়াসহ রাত সোয়া ১১ টার দিকে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বাকী জব্দকৃত ভারতীয় অবৈধ পণ্য কাস্টমসে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

মাটিরাঙ্গা সেনা জোন ও পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার দিকে জোন সদর হতে সেনাবাহিনীর দু’টি পেট্রোল বজেন্দ্র কারবারি পাড়ার কলিসা ত্রিপুরা বাড়িতে অভিযান চালায়। এ সময় ভারতীয় অবৈধ ঔষধ CTZZ- 10 তিন লক্ষ সাইত্রিশ হাজার আটশত পিচ ট্যাবলেট, TARGEET-100 ৩৮ হাজার ৩ শত ২০ পিচ ট্যাবলেট ও এক বস্তা অজ্ঞাত প্রাণীর চামড়াসহ ভারতীয় মালামাল উদ্ধার করা হয়। এসব মালামালসহ কলিসা ত্রিপুরাকে আটক করে মাটিরাঙ্গা জোন সদরে আনা হয়। জিজ্ঞাসা শেষে বন্যপ্রাণীর চামড়াস তাকে রাতে থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া বলেন, পুুলিশ বিষয়টি নিশ্চিত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিবে।

ট্যাগস :

যৌন উত্তেজক ভারতীয় ট্যাবলেটসহ মাটিরাঙ্গায় আটক-১

আপডেট সময় : ১১:৫৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩