ঢাকা ১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

জয়পুরহাটে নার্স ইনচার্জের উপর নার্স সুপারভাইজার হামলা

Astha DESK
  • আপডেট সময় : ১১:৫০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
  • / ১০৯৩ বার পড়া হয়েছে

জয়পুরহাটে নার্স ইনচার্জের উপর নার্স সুপারভাইজার হামলা

জয়পুরহাট প্রতিনিধিঃ

কথা কাটাকাটির জেরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের নার্স ইনচার্জকে (উপ-সেবা তত্ত্বাবধায়ক) নাজমা খাতুনকে চড় থাপ্পড় মারার অভিযোগ উঠেছে একই হাসপাতালের নার্স সুপারভাইজার সামছুন নাহার বেলীর বিরুদ্ধে। এতে নাজমা অসুস্থ হয়ে পড়লে ওই হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে হাসপাতালের নার্স ইনচার্জের রুমে এ ঘটনা ঘটে।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের নার্স ইনচার্জ (উপ-সেবা তত্ত্বাবধায়ক) নাজমা খাতুন জানান, মঙ্গলবার দুপুরের দিকে তিনি তার রুমে বসে থাকার সময় নার্স সুপারভাইজার সামছুন নাহার বেলী অন্য দুই নার্সসহ তার রুমে আসেন। এসময় নাজমা তাদের জিজ্ঞেস করেন ডিউটি ফেলে একসাথে তিনজন কেন এখানে এসেছেন। এসময় অন্য দুই নার্স চলে গেলে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বেলী নাজমাকে চড়-থাপ্পড় মারেন। এসময় তিনি অসুস্থবোধ করলে ওই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন নাজমা।

এ ব্যাপারে সামছুন নাহার বেলী বলেন, আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। তবে মারপিটের কোন ঘটনা ঘটেনি। আমার নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

হাসপাতালে আরএমও শহীদ হোসেন বলেন, আমি নার্সিং ক্লাস নিচ্ছিলাম পরে এসে আমি শুনেছি।

এ বিষয়ে আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক জুয়েল জানান, তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল এমনটা শুনেছি। ঘটনা তদন্ত করা হচ্ছে।

ট্যাগস :

জয়পুরহাটে নার্স ইনচার্জের উপর নার্স সুপারভাইজার হামলা

আপডেট সময় : ১১:৫০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩