ঝালকাঠিতে ঈদের জামাতে প্রথমবারের মতো অংশ নিলো নারী
- আপডেট সময় : ০১:১৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩
- / ১০৬৫ বার পড়া হয়েছে
ঝালকাঠিতে ঈদের জামাতে প্রথমবারের মতো অংশ নিলো নারী
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ঈদের জামাতে প্রথমবারের মতো নারীরা অংশগ্রহণ করেছেন। জেলায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়। মসজিদের খতিব মাওলানা গাজী মোঃ শহীদুল ইসলাম ইমামতিতে অনুষ্টিত ১ম নামাজে তিন হাজার মুসল্লি নামাজ অংশ নিয়েছেন। ২য় জামাত অনুষ্টিত হয়েছে সকাল ৮ টায়। নারীদের নামাজ আদায়ের জন্য আলাদা প্যান্ডেল করা হয়। সেখানে নামাজ আদায় করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমসহ বিভিন্ন নারীরা।
এছাড়াও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ ঈদের নামাজ আদায় করেন।
ঈদগাহ ময়দান ছাড়াও মদিনা মসজিদ, নেছারাবাদ মাদ্রাসা ময়দান, পুলিশ লাইন, উপজেলা পরিষদসহ জেলার সকল জামে মসজিদ ও ঈদগাহেসহ পাঁচ শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের জামাত নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।






















