ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

Astha DESK
  • আপডেট সময় : ০৩:২৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
  • / ১০৭৪ বার পড়া হয়েছে

নলছিটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আমির হোসেন/ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস/২০২৩ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরন,বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন”।

দিবসটি যথাযথ ভাবে পালনের লক্ষে উপজেলা লিগ্যাল এইড কমিটি ও অপরাজেয় বাংলাদেশের যৌথ আয়োজনে শুক্রবার (২৮এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে একই স্থানে এসে শেষ হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান।

প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন সঞ্চালিত সভায় আরও বক্তব্য রাখেন, মোল্লারহাট ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট কেএম মাহবুবুর রহমান সেন্টু, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার, নলছিটি থানার এসআই ইউসুফ আলী মৃধা, নারী নেত্রী তাহমিনা বেগম প্রমুখ।

ট্যাগস :

নলছিটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আপডেট সময় : ০৩:২৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩